Dr. Md. Ibrahim Khalil

Dr. Md. Ibrahim Khalil

ড. মো. ইব্রাহীম খলিল

একজন লেখক, গবেষক, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। বাবা অধ্যক্ষ মওলানা তাফাজ্জুল হুসাইন শাকুরী, মা বেগম নূরজাহান খান। জন্ম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়।

জাজিরা শামসুল উলুম মাদরাসা হতে দাখিল ও আলিম, মাদরাসা-ই-আলিয়া ঢাকা হতে ফাযিল ও কামিল (হাদীস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ হতে বিএ অনার্স (১ম স্থান), এমএ (৪র্থ স্থান), এমফিল (২০০৭) ও পিএইচ.ডি (২০১০)। যুক্তরাষ্ট্রে দুটি প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ। শিক্ষকতার শুরু ঢাকা মহানগর মহিলা কলেজে (১৯৯৯)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে যোগদান ২০১৩ সালে এবং অদ্যাবধি কর্মরত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ৩টি গবেষণা প্রকল্প সম্পাদন। প্রকাশিত গবেষণা প্রবন্ধ ২০টি, গবেষণা গ্রন্থ ২টি। ৩টি সেমিনারে একক প্রবন্ধ উপস্থাপন।

লেখালেখির সূচনা এনসিটিবি অনুমোদিত পাঠ্যপুস্তক উচ্চমাধ্যমিক ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র-এর মাধ্যমে। পরবর্তীতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য রেফারেন্স গ্রন্থ রচনা। শিশুতোষ গ্রন্থও প্রকাশিত হয়েছে ১৩টি। প্রকাশিত গ্রন্থ প্রায় ৭০টি, উল্লেখযোগ্য কয়েকটি হলো আল-কুরআনে জীবন ও জগৎ, রাসূলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কার, আস-সীরাতুন নববীয়া সা. সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধান : প্রেক্ষাপট বাংলাদেশ, ভোলা জেলার মানতা সম্প্রদায়ের জীবন ও ধর্ম : সমীক্ষা, ইসলাম পরিচিতি, ইসলামে অর্থব্যবস্থা, ইসলামে রাজনৈতিক ব্যবস্থা, ইসলামে সামাজিক ব্যবস্থা ও পরিবার কল্যাণ, ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ, বিশ্বের প্রধান প্রধান ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিমদের অবদান ইত্যাদি। শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে ছোটদের নবী-রাসূল সিরিজ অন্যতম।

ইসলামের জীবনদর্শন ও ভাবনা লেখার মূল উপজীব্য। সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহর স্বপ্নচারী।

৭ টি বই

এই লেখকের বই